একজনের পড়া শেষ, আরেকজনের গল্পের শুরু।   বই থাকুক নতুন পাঠকের হাতে।
সব রিভিউ

৬ দিন আগে

দত্তা —

তিন বন্ধু জগদীশ, বনমালী ও রাসবিহারী প্রতিজ্ঞা করেছিলেন, তারা কখনো বিয়ে করবে না এবং কোনোদিন একে অপরের থেকে আলাদা হবেন না। কিন্তু সময়ের পরিক্রমায় তিন বন্ধু দূরে সরে যান এবং নিজ নিজ সংসার ও জীবনে ব্যস্ত হয়ে পড়েন।

তাদের সেই প্রতিজ্ঞা ভঙ্গের ভুল যেন সংশোধন হয়, সেই উদ্দেশ্যে জগদীশ তার ছেলে নরেনের সঙ্গে বন্ধু বনমালীর মেয়ে বিজয়ার বিয়ে দিতে চেয়েছিলেন। এতে বনমালীও সম্মত ছিলেন। জগদীশের আর্থিক অবস্থা খারাপ থাকায় নরেনের ডাক্তারি পড়ার খরচও বনমালী বহন করেছিলেন।

মৃত্যুর আগে বনমালী বিজয়ার কাছে নরেনের সঙ্গে তার বিয়ের কথা জানালে বিজয়া এতে রাজি ছিল না। বনমালীর মৃত্যুর পর তার সমস্ত জমিদারির দায়িত্ব এসে পড়ে আরেক বন্ধু রাসবিহারীর ওপর। রাসবিহারী চেয়েছিলেন, নিজের ছেলে বিলাসবিহারীর সঙ্গে বিজয়ার বিয়ে দিতে। কিন্তু বিজয়া নরেনকে ভালোবাসত। নরেন ও বিজয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

একপর্যায়ে বিজয়া বিলাসবিহারীর সঙ্গে বিবাহের রেজিস্ট্রি কাগজে স্বাক্ষর করে। ঠিক তখনই সেখানে নরেন এসে উপস্থিত হয়। এরপর সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটে। ব্রাহ্মমন্দিরের আচার্য দয়ালবাবু সব ঘটনা জানতেন। তিনি সমস্ত চিঠিপত্র ও প্রমাণাদি উপস্থাপন করে রাসবিহারীর সঙ্গে বিজয়ার বিবাহ ভেঙে দেন।

শেষ পর্যন্ত নরেন ও বিজয়া ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়। পরিশেষে বিজয়া ও নরেন হিন্দুরীতিতেই নিজেদের বিবাহ সম্পন্ন করে।

১ জনের ভালো লেগেছে · ০ মন্তব্য